রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

প্রতিমন্ত্রীকে দাওয়াত দিয়ে ফেরার পথে হামলা বাঞ্ছারামপুরে স্বাস্থ্য সহকারীর সংবাদ সম্মেলন

১-০৮-২০২৬১০
4
প্রতিমন্ত্রীকে দাওয়াত দিয়ে ফেরার পথে হামলা  বাঞ্ছারামপুরে স্বাস্থ্য সহকারীর সংবাদ সম্মেলন
"বাঞ্ছারামপুরে নিজের ওপর পরিকল্পিত অপহরণ ও হত্যাচেষ্টার বর্ণনা দিয়ে সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন মো. আনিছুর রহমান।"

মোঃ নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিকে স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ফেরার পথে ঢাকার হাতিরপুল এলাকা থেকে অপহরণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে মারাত্মক অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের স্বাস্থ্য সহকারী মো. আনিছুর রহমান। নিজের ওপর ঘটে যাওয়া এমন পূর্বপরিকল্পিত হামলায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক বিচার এবং নিজের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নিজ এলাকায় সংবাদ সম্মেলন করেছেন তিনি।

হাতিরপুলে অনুসরণ ও সশস্ত্র হামলা

সংবাদ সম্মেলনে মরিচাকান্দি প্রভাতী কিন্ডারগার্টেনের সাবেক সভাপতি আনিছুর রহমান জানান, গত ২৯ জুলাই মরিচাকান্দি প্রভাতী অ্যান্ড হাইস্কুলের পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির সঙ্গে দেখা করতে ঢাকায় যান। সাক্ষাতের সময় থেকেই নিজ গ্রামের দেলোয়ার ও ভূট্রোসহ কয়েকজন অপরিচিত লোক তাঁকে গোপনে অনুসরণ করতে থাকে। পরে হাতিরপুল এলাকায় ফেরার পথে শফিক ও হাসানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল তাঁদের ওপর চড়াও হয়। এ সময় আনিছুরকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাঁর সাথে থাকা শহীদ ও কাইয়ুমকে মারাত্মক মারধর করে নির্জন স্থানে ফেলে রাখা হয়। স্থানীয়রা এগিয়ে এলে প্রাণে বেঁচে যাওয়া এই ৩ জন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।

প্রাণনাশের হুমকি ও এলাকায় মহড়ার অভিযোগ

ভুক্তভোগী আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরো ঘটনাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনি পদক্ষেপ নিলে নতুন করে হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তাঁর ভাই এবং দরিয়াদৌলত ইউনিয়ন যুবদলের সভাপতি হানিফ মেম্বার দাবি করেন, ঢাকায় যখন এই অপহরণের চেষ্টা চলছিল, ঠিক তখনই তাঁদের মরিচাকান্দি গ্রামের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত আনোয়ার হোসেন, জজ মিয়া, রহমান ও আনু মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন ব্যক্তি এসে ভয়ভীতি প্রদর্শন করতে মহড়া দেয়।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।