হোমনায় নিখোঁজের ৪ দিন পর বিলের ধারে পাওয়া গেল বৃদ্ধার অর্ধগলিত লাশ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় নিখোঁজের চার দিন পর ছেনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের কাউয়ারটেক বিলের ধারে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত ছেনোয়ারা বেগম ঘাগুটিয়া ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আলমাছ মিয়ার স্ত্রী এবং মৃত রবি উল্লাহ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।স্বামী মারা যাওয়ার পর খোঁজ নেওয়ার মত তেমন কেউ ছিলো না, সন্তান বা নিকট স্বজনও না থাকায় তিনি অনেকটা ভবঘুরে জীবনযাপন করতেন। মাঝে মধ্যে শরীফপুর গ্রামের একটি পরিত্যক্ত ঝুপড়ি ঘরে থাকতেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন কাউয়ারটেক বিলের ধারে একটি লাশ দেখতে পেয়ে হোমনা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তাঁর এক ভাতিজি লাশটি শনাক্ত করেন।
নিহতের দুঃসম্পর্কের ভাতিজা রবিউল আউয়াল জানান, আমার পাশের বাড়ির ওনি দুঃসম্পর্কের ফুফু হয় কয়েকদিন যাবতই ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।আজ শুনলাম কাউয়ারটেক বিলে একটা লাশ পাওয়া গিয়েছে এরপর পুলিশ উদ্ধার করলে জানতে পারি ওনি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর তেমন কোনো স্বজন নেই।খবর পেয়ে বিলের ধার থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।