রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

সিরাজদিখানে ভূমিদস্যু উজ্জ্বল সিন্ডিকেটের জালিয়াতি ও জমি দখলের বিরুদ্ধে থানায় জিডি

১৯-০৯-২০২৬৮৯০
4
সিরাজদিখানে ভূমিদস্যু উজ্জ্বল সিন্ডিকেটের জালিয়াতি ও জমি দখলের বিরুদ্ধে থানায় জিডি
"মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভূমিদস্যুতা ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত উজ্জ্বল মোল্লার কর্মকাণ্ডের এলাকা এবং প্রতীকী চিত্র।"

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের খারশুর গ্রীনগর এলাকার মৃত চাঁন মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লার নেতৃত্বে গড়ে ওঠা একটি চক্র সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল ও বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ভূমিদস্যু চক্রের হয়রানি ও হুমকির মুখে চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় ভুক্তভোগীরা।

সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও জিডি

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিনের বসতবাড়ির প্রাচীর নির্মাণে এই চক্রটি প্রতিনিয়ত বাধা সৃষ্টি করে আসছে। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুমানিক দুপুর ১২টায় উজ্জ্বল মোল্লার লোকজন নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে স্থানীয় খেলার পাশের একটি জমি তাদের নিকট কম মূল্যে বিক্রি করার জন্য চাপ দেয়। অন্যথায় নিজস্ব জমিতেও সীমানা প্রাচীর নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

বাধ্য হয়ে ভুক্তভোগী নাসির উদ্দিন গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৬১) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, "আমার বৈধ জমি কারও নিকট কম মূল্যে বিক্রি করতে আমি বাধ্য নই।" এরপরও উজ্জ্বল মোল্লার চক্রটি তাঁকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

রাজনৈতিক পটপরিবর্তন ও অপরাধ সাম্রাজ্য

অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মোয়াজ্জেম হোসেনের সাথে রাজনীতি করে বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন এই উজ্জ্বল মোল্লা। তবে রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টে তিনি এখন নিজেকে কখনো চিত্রকোর্ট ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি, আবার কখনো সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তার বন্ধু বা সহপাঠী—এমন পরিচয় দিয়েও তিনি প্রভাব বিস্তার করেন।

স্থানীয়দের অভিযোগ, এই চক্রের সদস্যরা স্থানীয় রাজনৈতিক প্রভাব, অর্থবল, ভুয়া কাগজপত্র এবং নিজস্ব সন্ত্রাসী বাহিনীর জোরে সাধারণ মানুষের শত শত কোটি টাকার জমি জবরদখল ও আত্মসাৎ করেছে। ঢাকা-মুন্সিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এবং ভৌগোলিক সুবিধার কারণে এই চক্রের সদস্যরা কৃষি জমির মাটি লুট, অবৈধ ড্রেজার বাণিজ্য, চুরি-ডাকাতিসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। খারশুর বাজারে জোরপূর্বক দখল করা তাঁদের অফিসেই নিয়মিত মাদক ও ইয়াবার আসর বসে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ভুক্তভোগী মো. নাসির উদ্দিন জানান, "তারা সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র, আমরা ভয় ও আতঙ্কে দিন পার করছি।"

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।