রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

গাইবান্ধার সাদুল্লাপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সংবর্ধনা গণঅধিকার পরিষদ

১৯-০৯-২০২৬৩০
4
গাইবান্ধার সাদুল্লাপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সংবর্ধনা গণঅধিকার পরিষদ
"গাইবান্ধার সাদুল্লাপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের একাংশ।"

মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণঅধিকার পরিষদ, সাদুল্লাপুর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান।

অতিথি ও বক্তাদের উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামান সরকার। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল ও রূপমিয়া হোসাইন রাজ প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা মানবাধিকার পরিষদের সভাপতি আমিনুর রহমান, আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য এড. আসাদুল ইসলাম পাটোয়ারী, উপজেলা ছাত্র অধিকার পরিষদ সহ-সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মমিনুর রহমান এবং সাবেক আহবায়ক ইশতিয়াক আহমেদ সোহান।

সংবর্ধনা ও শহীদদের স্মরণ

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও সুচিকিৎসা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের যথাযথ পুনর্বাসনের জোরালো দাবি জানান। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্য বা সংশ্লিষ্টদের বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।