বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতরণ

আনোয়ার হোসেন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) পৌর বিএনপির উদ্যোগে বৃদ্ধাশ্রম ও এতিমখানার শিশুদের নিয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এমএসআর এমদাদুল হক সাইদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, বিএনপি নেতা মনির হোসেন, সাইদুল হক পিন্টু, পৌর বাউল দলের সভাপতি শামিম, পৌর জাসাসের সদস্য সচিব সানাউল হক নিরুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে বৃদ্ধাশ্রমের বাসিন্দা এবং এতিমখানার শিশুদের জন্যও বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।