রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন

সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়! বনানী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় চৌধুরী আর নেই, শোক ও ক্ষোভে ফুঁসছে খিলক্ষেত প্রেসক্লাব

২৯-০৭-২০২৬১০
4
সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়! বনানী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় চৌধুরী আর নেই, শোক ও ক্ষোভে ফুঁসছে খিলক্ষেত প্রেসক্লাব
"বনানী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মরহুম বিজয় চৌধুরী।"

নিজস্ব প্রতিবেদক:

বনানী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক বিজয় চৌধুরীর অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে খিলক্ষেত প্রেসক্লাব। এক যৌথ শোক বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

​শোক বার্তায় বলা হয়, বিজয় চৌধুরী ছিলেন বস্তুনিষ্ঠ ও প্রশংসনীয় সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে প্রাণঘাতী করোনা মহামারীর দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বার্থে ও সাধারণ মানুষের সেবায় তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তা সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে।

​খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন বলেন, "পৃথিবীতে ভালো মানুষের পথচলা প্রায়শই কঠিন ও বেদনাময় হয়। বিজয় চৌধুরী ভাই ছিলেন এমনই একজন ত্যাগী ও উদার হৃদয়ের ব্যক্তিত্ব। রক্তের সম্পর্কই যে শুধু শেষ কথা নয়—উনার স্নেহ ও ভালোবাসায় তা প্রতি মুহূর্তে অনুভব করেছি।"

​আবেগঘন স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, "ক্লান্ত দেহ নিয়ে যখন উনার কার্যালয়ে যেতাম, পরম মমতায় বলতেন—'স্বাধীন এসেছে, কিছু খেয়ে নে।' এমন স্নেহ ও ভালোবাসা এতদিন কেউ দেয়নি। তিনি ছিলেন একজন প্রকৃত অভিভাবক, যার কাছে কষ্টের কথাগুলো নিঃসঙ্কোচে বলা যেত এবং তিনি যেকোনো সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতেন। উনার মৃত্যুর খবর শোনার পর থেকে মনটা ক্ষতবিক্ষত, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। মাটির পৃথিবীতে মানুষের বাহাদুরি ক্ষণিকের; তিনি আজ দূর আকাশের তারা হয়ে চলে গেলেন। তবে তিনি সারাজীবন আমার হৃদয়ে বেঁচে থাকবেন।"

​সংবাদের নেপথ্য প্রেক্ষাপট ও অকাল বিয়োগ নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, এই মৃত্যুর পেছনে যাদের দায় রয়েছে, তাদের বিচার ও প্রতিফল সময়ই নির্ধারণ করবে।

​খিলক্ষেত প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত ও পরলৌকিক শান্তি কামনা করে বলা হয়—মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

​(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।