দূরত্ব বাড়লেও কমে নাই হৃদয়ের টান হাবিব সরকার স্বাধীন হৃদয়ের কথা

হৃদয়ে যার সত্যিকারের টান থাকে, সে ভালোবাসার পবিত্র বন্ধনে সারাজীবন জড়িয়ে রাখে। তোদের মতো খাঁটি বন্ধুদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য। এই ছোট্ট জীবনে আর কিছু পাই বা না পাই, তোদের এই নির্ভেজাল ভালোবাসাটুকু সারাজীবন পাশে পেতে চাই। অর্থ বা বিত্ত মানুষের জীবনে খুবই সামান্য বিষয়; টাকা দিয়ে হয়তো ভোগবিলাস কেনা যায়, কিন্তু হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসা আর বন্ধুত্বের দাম কখনো অর্থ দিয়ে মেটানো সম্ভব নয়।
ছোট্ট এই জীবনে কত দ্রুত যে দিনগুলো বদলে গেল! কর্মব্যস্ততা আর সংসারের নানা দায়ভার সামলাতে সামলাতে পুরুষের জীবন আজ যেন এক লাগামহীন দুরন্ত ঘোড়া। একই মাতৃভূমির কোলে একসাথে বেড়ে উঠেও ভাগ্যের টানে আজ আমরা একেকজন একেক শহরের বাসিন্দা। সময় আর দূরত্বের দেয়াল আমাদের প্রতিদিনের দেখা হওয়াটা কেড়ে নিয়েছে সত্যি, কিন্তু তোদের স্মৃতি আর অন্তরের ভালোবাসাকে একবিন্দুও স্পর্শ করতে পারেনি।
শত ব্যস্ততা আর কঠিন লড়াইয়ের মাঝে যখনই একটু জিরিয়ে নিই, তখনই বড্ড মনে পড়ে তোদের কথা—সোহেল আর হাসান। তোদের এই অক্ষয় ভালোবাসাই আমার একলা পথচলার সবচেয়ে বড় শক্তি। জানি না আবার কখন দেখা হবে, কবে আবার সেই পুরোনো দিনের মতো একসাথে বসে আড্ডায় হাসির রোল উঠবে! তবে দূর থেকেই দোয়া করি, তোরা অনেক ভালো থাকিস। ভালো থাকিস বন্ধু সোহেল ও হাসান, জীবনের শেষ দিন পর্যন্ত তোদের এই ভালোবাসা যেন হৃদয়ে এভাবেই আগলে রাখতে পারি।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।