মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কঠোর পদক্ষেপ নিতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

৩-০৯-২০২৬
4
দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কঠোর পদক্ষেপ নিতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস
"বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভা।"

প্রেস বিজ্ঞপ্তি:

২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার—বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচনে "তৃণমূল প্রার্থী বাছাই কমিটি"র একটি সভা গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও পেশিশক্তির দৌরাত্ম্যের কারণে স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য ও সমাজবান্ধব মানুষ প্রার্থী হতে ভয় পান। এই পরিস্থিতি থেকে উত্তরণে সৎ ও যোগ্য মানুষদের সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের খপ্পরে স্থানীয় সরকারব্যবস্থা আজ বিপর্যস্ত। এ অবস্থা থেকে উদ্ধার করতে না পারলে তৃণমূলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর কৌশল নির্ধারণ করতে হবে। একই সঙ্গে নির্বাচনে পেশিশক্তি, ভয়ভীতি ও অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় সরকারকে জনগণের সবচেয়ে কাছের সরকারব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, এখানে সৎ, যোগ্য, আমানতদার ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। জনগণের ভোটাধিকার এবং স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইসিকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় সভায় তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাই, প্রার্থীদের যোগ্যতা ও সামাজিক গ্রহণযোগ্যতা যাচাই এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন প্রমুখ।

বার্তা প্রেরক:

(হাসান জুনাইদ)

প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক

বাংলাদেশ খেলাফত মজলিস

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
মতামত লেখক
nationwide বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।