সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

বাঞ্ছারামপুরে তিন বছরের শিশুর স্পিডবোট ভাড়া নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ ১

২৫-০৭-২০২৬
4
বাঞ্ছারামপুরে তিন বছরের শিশুর স্পিডবোট ভাড়া নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ ১

আনোয়ার হোসেন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিন বছরের এক শিশুর স্পিডবোট ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার দড়িদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামের ২ নম্বর ওয়ার্ডের স্পিডবোট ঘাটে এক যাত্রীর সঙ্গে থাকা তিন বছরের শিশুর ভাড়া দাবি করেন চালক ইমরান।ঘাটের ইজারাদার ও দায়িত্বরত ব্যক্তিরা এত ছোট শিশুর ভাড়া নিতে নিষেধ করলে তাঁদের সঙ্গে ইমরানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইমরান টোল আদায়কারী বাবুলকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগ রয়েছে, ঘটনার জেরে পরে পূর্বপাড়া এলাকায় বৈঠক করে হামলার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, নামাজ শেষে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী পক্ষের সদস্য আসাদুল্লাহর ওপর ৭-৮ জনের একটি দল হামলা চালিয়ে মারধর করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।

এর কিছুক্ষণ পর ছোট ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে পরিবারের সদস্য ও ঘাট-সংশ্লিষ্ট লোকজন পূর্বপাড়া ঈদগাহ মাঠে গেলে সেখানে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিপক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় এক ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে জাহাঙ্গীর আলম (৩২) তলপেটে গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর মরিচাকান্দি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, মরিচাকান্দি বাজারে স্পিডবোটের ভাড়া নিয়ে সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।