মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে ভাওরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন মেঘনায় একটি মানসম্মত নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিদ্যুৎ লোডশেডিং পরিস্থিতির উন্নতি এবং উপজেলার রাস্তাঘাট যথাযথভাবে মেরামত ও সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
উপজেলা বিএনপির সদস্যসচিব সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা কমিটির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, জয়নাল আবদিন সরকার। যুবদলের সদস্যসচিব আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক শফিক মেম্বার, অ্যাডভোকেট হাবিব মিয়াজী। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুদ্দিন রতন, সদস্যসচিব আকিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন মিন্টু, ছাত্রদলের আহ্বায়ক সোলায়মান হোসেন, সদস্যসচিব জাকির মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।