লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হবিগঞ্জ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:
এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জের লাখাই উপজেলায়ও ব্যাপক উৎসাহ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এই অভিযানের সূচনা করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
লাখাইয়ে উদ্বোধনী কর্মসূচি ও বিশিষ্টজনদের অংশগ্রহণ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়েও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসন ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহা আলম গোলাম, সাংগঠনিক সম্পাদক শামছু উদ্দীন, সহ-সভাপতি মো. শাহাজন, বিএনপির উপদেষ্টা কামরুজ্জামান, লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খরছুসহ উপজেলা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং সচেতন হওয়ার আহ্বান জানান।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।