চুয়াডাঙ্গায় দপ্তরপ্রধানদের সাথে মতবিনিময় সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

আজাদ হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
১২ ফেব্রুয়ারির সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার পর থেকেই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, শুধু যারা ভোট দিয়ে জয়ী করেছেন তাদের প্রতিই নয়, বরং দেশের সামগ্রিক জনগণের প্রতি সরকারের গভীর দায়বদ্ধতা রয়েছে।
গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তরপ্রধানের সাথে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার সভায় সভাপতিত্ব করেন।
ঐতিহাসিক ঐতিহ্য ও সরকারের উন্নয়ন পরিকল্পনা
সভায় মন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও বলেন, বর্তমান সরকার খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি ও কৃষক কার্ডের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরে তিনি বলেন, হাজার বছর আগে থেকেই এদেশের নারীরা কৃষিকাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই নারীদের অবহেলা নয়, বরং তাদের সার্বিক জাগরণে সরকার কাজ করছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার রুহুল কবির খান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ, ৫৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস ও জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান প্রমুখ।
স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস
সভায় বক্তারা চুয়াডাঙ্গা জেলায় সিজিএম কোর্টের নিজস্ব ভবন না থাকা, হাসপাতালে চিকিৎসক সংকট এবং আধুনিক অডিটোরিয়াম না থাকাসহ বিভিন্ন জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। মন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে এসব সমস্যা শোনেন এবং পর্যায়ক্রমে দ্রুত সমাধানের জোরালো আশ্বাস প্রদান করেন।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।