বাঁশখালীতে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র: মোজাম্বিক থেকে অর্থায়ন ও নাশকতার পরিকল্পনার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
ফ্রিকার দেশ মোজাম্বিক থেকে প্রবাসে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশখালীতে নৈরাজ্য সৃষ্টির এই নীলনকশা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই ঘটনায় বাঁশখালীর সাধারণ এলাকাবাসী ও সচেতন মহলের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে
স্থানীয়দের অভিযোগ ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই নাশকতার পরিকল্পনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বলে যাঁদের নাম উঠে এসেছে, তাঁরা হলেন—
আনিছুর রহমান (শিলকুপ ইউনিয়ন, বাঁশখালী)
নাছির উদ্দীন (পৌর আওয়ামী লীগ নেতা, পিতা: অপরোজ মিয়া, বাঁশখালী পৌরসভা)
দেলোয়ার হোসেন (পৌর আওয়ামী লীগ নেতা, বাঁশখালী পৌরসভা)
হারুনুর রশিদ (আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান, চনুয়া ইউনিয়ন, বাঁশখালী)
আহমদ নুর (আওয়ামী লীগ নেতা, গন্ডামারা, বাঁশখালী)
শিকদার মোহাম্মদ মোবিন (আওয়ামী লীগ নেতা, বাঁশখালী পৌরসভা)
হেফাজ উদ্দিন সাগর (আওয়ামী লীগ নেতা)
সাখাওয়াত হোসেন (আওয়ামী লীগ নেতা)
নাশকতার অভিযোগ ও নীলনকশা
অভিযোগে প্রকাশ, মোজাম্বিকে পলাতক অবস্থায় সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনের একটি অনুষ্ঠানে বাঁশখালী উপজেলার নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ভার্চুয়ালি যুক্ত হন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানে বাঁশখালীতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়।
পরবর্তীতে সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মোজাম্বিক থেকে হুন্ডি ও বিভিন্ন অবৈধ মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বাঁশখালীতে পাঠানো হয়। এই অর্থের জেরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মাঠে নামিয়ে বাঁশখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি
দেশের চলমান পরিস্থিতিতে বাঁশখালীর সাধারণ মানুষ যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে সজাগ রয়েছে। অভিযুক্তরা প্রবাসে বসে বা গোপনে দেশে থেকে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে এই চক্রটিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।