বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
district-news

বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া

৭-০৯-২০২৬
4
বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া
"বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীবৃন্দ।"

মোঃ নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্য

উপজেলা পরিষদ চত্বরে এমদাদুল হক সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দবির উদ্দিন বলেন, "বিএনপির দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি। তাদের ঐক্যবদ্ধ করেই বাঞ্ছারামপুর উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।" তিনি আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ এবং যুবদল নেতা গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বাঞ্ছারামপুরে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং যেকোনো চক্রান্তের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
district-news বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।