চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফান্ডের ৫,৩৫৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভুয়া কমিটির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

চট্টগ্রাম অটো রিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি নং ১৪৪১) শ্রমিক কল্যাণ ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ, নির্বাচিত সাধারণ সম্পাদককে অপহরণ ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ভুয়া কমিটির নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বরাবর লিখিত আবেদনে ইউনিয়নের বৈধ সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশীদ এই বিচার দাবি করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ২০০৩ সালের ২৪ শে মার্চ অনুষ্ঠিত ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন মোঃ হারুন উর রশীদ। নির্বাচনের ২১ দিন পর দায়িত্ব গ্রহণের সময় তৎকালীন বিদায়ী সভাপতি মোঃ নাছির উদ্দিন ও সম্পাদক মোঃ কামাল উদ্দিনের নিকট শ্রমিক কল্যাণ ফান্ডের হিসাব চাওয়া হলে তারা তৎকালীন ৩১,২৯,৪১,৬৪০ (একত্রিশ কোটি উনত্রিশ লক্ষ একচল্লিশ হাজার ছয়শত চল্লিশ) টাকার অস্পষ্ট হিসাবে জোরপূর্বক স্বাক্ষর নিতে চায়। উক্ত টাকার সঠিক হিসাব না পাওয়ায় স্বাক্ষর দানে অস্বীকৃতি জানালে তাকে অস্ত্র ঠেকিয়ে হাত কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
* অপহরণ ও অমানবিক নির্যাতন*
পরবর্তীতে সময় চেয়েও হিসাব না দিয়ে তৎকালীন প্রভাবশালী চক্রটি মোঃ হারুন উর রশীদকে সুপরিকল্পিতভাবে অপহরণ করে। তাকে অজ্ঞাত স্থানে ১ মাস ১০ দিন আটকে রেখে অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে নির্যাতনকারীরা তাকে মৃত ভেবে সমুদ্রতীরে ফেলে রেখে পালিয়ে যায়।
আওয়ামী লীগ আমলে ভুয়া কমিটি গঠন
আবেদনে অভিযোগ করা হয়, পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাহজাহান খানের সহযোগিতায় মূল ইউনিয়নের নাম ও ব্যানার (রেজি নং ১৪৪১) অবৈধভাবে ব্যবহার করে একই নামে ভুয়া কমিটি গড়ে তোলা হয়। চট্টগ্রাম মেট্রো এলাকায় শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে ও ভুয়া নেতৃত্ব দাঁড় করিয়ে শ্রমিক কল্যাণ ফান্ডের সর্বমোট ৫,৩৫৬,৯৯,৩২,০৪/- (পাঁচ হাজার তিনশত ছাপ্পান্ন কোটি নিরানব্বই লক্ষ ৩২ হাজার চার) টাকা আত্মসাৎ করা হয়।
অভিযোগভুক্ত প্রধান আসামিদের তালিকা
লিখিত আবেদনে সন্ত্রাসী চক্র ও ভুয়া কমিটির সঙ্গে সরাসরি জড়িত কয়েকজন প্রধান অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে:
হারুনুর রশিদ: পিতা: মৃত আব্দুর শুক্কুর, ঠিকানা: বাঁশখালী, চাঁদপুর পুকুরিয়া (বর্তমানে চানগাঁও থানা এলাকায় বসবাস)।
বিপ্লব: পিতা: মৃত কিয়াম উদ্দিন, বর্তমানে ইসমাইল কলোনী, ৩৮ নং ওয়ার্ড, বন্দর, চট্টগ্রাম।
কাওছার ও কামরুল: উভয় পিতা: মৃত সুরুজ মিঞা, ঠিকানা: স্টীল মিলস কেবল ফ্যাক্টরির পশ্চিম পাশে।
অন্যান্য: এই চক্রের সঙ্গে ভুয়া কমিটির আরও ৮০ থেকে ৯০ জন সশস্ত্র সন্ত্রাসী জড়িত বলে আবেদনে উল্লেখ করা হয়।
বঞ্চিত শ্রমিকদের ঐক্য ও বিচারিক দাবি
ফ্যাসিবাদী সরকারের পতনের পর বঞ্চিত ও প্রতারিত সাধারণ শ্রমিকরা পুনরায় ঐক্যবদ্ধ হয়েছেন। শ্রমিক কল্যাণ ফান্ডের আত্মসাৎ করা অর্থ উদ্ধার, ভুয়া কমিটির অবৈধ কার্যক্রম বন্ধ এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে স্বরাষ্ট্র সচিবালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।