বিলুপ্ত হচ্ছে র্যাব! যুক্ত হচ্ছে নতুন শক্তিশালী ইউনিট ‘এসআরবি’ ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত

অবশেষে বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বদলে বাংলাদেশ পুলিশ বাহিনীর অধীনে ‘এসআরবি’ নামে একটি সম্পূর্ণ নতুন ও বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই সংক্রান্ত প্রস্তাবিত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আইনি কাঠামো ও অভিযোগ প্রতিকার কমিটি
প্রস্তাবিত নতুন এই আইনের মাধ্যমে এসআরবির কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট আইনি কাঠামো নির্ধারণ করে দেওয়া হচ্ছে। অতীতের নানা বিতর্কের বিষয়টি মাথায় রেখে খসড়ায় এবার যুক্ত করা হয়েছে বিশেষ জবাবদিহিতা ব্যবস্থা। যেখানে সাধারণ নাগরিকদের করা অভিযোগ এবং এই ইউনিটের সদস্যদের ভেতরের সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি শক্তিশালী বহুপক্ষীয় ‘অভিযোগ প্রতিকার কমিটি’ গঠনের সুস্পষ্ট বিধান রাখা হয়েছে।
র্যাবের সমস্ত সম্পদ ও জনবল যাচ্ছে এসআরবিতে
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য মতে, পরিবর্তনটি কেবল নামে নয়, পুরো কাঠামোতেই আসছে। বিদায়ী বাহিনী র্যাবের সমস্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, যাবতীয় হিসাব ও রেকর্ডপত্র সরাসরি নতুন গঠিত এসআরবির কাছে হস্তান্তর করা হবে। তবে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কোনো বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিদ্যমান নিয়ম ও কার্যধারার বিধিমালাপ্রয়োজনীয় সংস্কারসহ বহাল রাখা হবে।
সামাজিক প্রভাব ও কাঠামোগত
র্যাবের রূপান্তর ও নতুন ইউনিট গঠনের এই পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও মানবাধিকার রক্ষায় একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে এই বাহিনীর কার্যক্রম ও জবাবদিহিতা নিয়ে দেশ-বিদেশে নানা প্রশ্ন উঠছিল, যা সাধারণ মানুষের মনেও এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করেছিল। নতুন ইউনিটে ‘অভিযোগ প্রতিকার কমিটি’ যুক্ত করার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনি পরিধির মধ্যে এনে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই পরিবর্তন যদি কেবল প্রাতিষ্ঠানিক না হয়ে বাস্তবেও কার্যকর ভূমিকা রাখতে পারে, তবে এটি জনগণের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রহণযোগ্যতা পুনর্গঠনে বড় ভূমিকা রাখবে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।