মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা

১৫-০৯-২০২৬
4
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা
"মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া এবং সাইবার অপরাধ সংক্রান্ত প্রতীকী চিত্র।"

মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলার সরকারিভাবে পুরস্কারপ্রাপ্ত সফল সংগঠক এম এ মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও মানহানির অভিযোগে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৭/২৬।

অপপ্রচার ও মামলার নেপথ্য কারণ

জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাজার রোড এলাকার শীর্ষ প্রতারক কামাল প্রধান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে চাঁদা আদায়ের জন্য হুমকি দিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে মান্নান ভূঁইয়া বাদী হয়ে কামাল প্রধানসহ কয়েকজনকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে চাঁদাবাজি ও প্রতারণার একটি সিআর মামলা (নং- ৯৭/২৫) দায়ের করেন, যা বর্তমানে জর্জ কোর্টে বিচারাধীন রয়েছে।

উক্ত মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে আসছে। পাশাপাশি ১৫-২০টি ফেক ফেসবুক আইডি খুলে মান্নান ভূঁইয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চরিত্রহরণের চেষ্টা চালাচ্ছে চক্রটি। এমনকি সরকার অনুমোদিত সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ পরিষদ’-এর লোগো ও ছবি ব্যবহার করেও প্রতারণামূলক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

পুলিশের নিষ্ক্রিয়তা ও সাইবার পুলিশের তদন্ত

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় কামাল প্রধান, সুলতান মাহমুদ, আলমগীর ও হাফিজসহ ৭-৮ জনের বিরুদ্ধে জিডি (নং- ৫৩৬) করা হলেও পুলিশ অভিযুক্তদের ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার বা কার্যকর আইনগত পদক্ষেপ নিতে ব্যর্থ হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে অপরাধীরা মব সৃষ্টি করে মান্নান ভূঁইয়ার ওপর হামলা চালালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা (নং- ৩৬(৫)২৬) দায়ের করা হয়, যেটিতে পুলিশ চার্জশিটও দিয়েছে। তা সত্ত্বেও আসামিরা অব্যাহত হুমকি ও হয়রানি চালিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতির প্রেক্ষিতে মান্নান ভূঁইয়া ও তাঁর পরিবারের মানহানি রোধে সিআইডি হেডকোয়ার্টার্স সাইবার ক্রাইম বিভাগের ডিআইজির কাছে লিখিত পত্র প্রেরণ করেন সদ্যবিদায়ী নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী (স্মারক নং- ২০৫১)। পুলিশ সুপারের নির্দেশ পেয়ে সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করেছেন এবং ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বর্তমানে সাইবার অপরাধী ও একাধিক মামলার আসামি কামাল প্রধান এবং চাঁদাবাজ সুলতান মাহমুদের অব্যাহত হুমকি ও চরম নিরাপত্তাহীনতার মুখে পড়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
nationwide বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।