রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
jamat

হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আসামি

৩১-০৭-২০২৬০০
4
হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা  সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আসামি
"হবিগঞ্জে ছাত্রদলের দায়ের করা হত্যাচেষ্টা ও হামলা মামলায় আসামি হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।"

নিজস্ব প্রতিবেদক

হ‌বিগঞ্জ

হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। মামলায় এনসিপি ও এর অঙ্গসংগঠন জাতীয় শক্তির ১০ জন শীর্ষ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

দেশি অস্ত্র নিয়ে হামলা ও ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাদীর দাবি, ছাত্রদলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে তাঁরা জড়ো হয়েছিলেন। এ সময় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল রড, রামদা, বল্লম ও ইট-পাটকেল নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জেলা ছাত্রদলের একাধিক নেতা গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীরা বাদীর দলবল থেকে ৫টি মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার আসামি যারা

মামলায় নাম উল্লেখ করা উল্লেখযোগ্য আসামিরা হলেন— এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য ফখরুল জাকির, আবদুল হাই কামাল, রুহাম গাজী এবং ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা

উল্লেখ্য, এই একই সংঘাতের ঘটনায় এর আগেই ছাত্রদলের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করে এনসিপি। ওই মামলায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়। এনসিপির অভিযোগ, ২৮ জুলাই তাঁদের পদযাত্রা ও পথসভা শেষে ফেরার পথে ছাত্রদলের সন্ত্রাসী হামলায় সারজিস আলমসহ ১৫ জন আহত হন, যার মধ্যে একজন স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ছাত্রদলের দায়ের করা অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
jamat বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।