রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার

১৯-০৯-২০২৬৬০
4
রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার
"রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কঠোর তল্লাশি ও চেকপোস্ট।"

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে শিকড় ও অভিজাত পরিবহনের দুটি বাসে আগুন লাগার পাশাপাশি মধ্য বাড্ডায় আরও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে গত শুক্রবার রাজধানীজুড়ে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তায় রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ

মিরপুর ও বাড্ডায় বাসে আগুন

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে চলন্ত অবস্থায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই সময়ে মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগলে স্থানীয়দের সহায়তায় তা নিভিয়ে ফেলা হয় বলে জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এছাড়া রাত আটটার দিকে মধ্য বাড্ডায় রাস্তার পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসের পেছনের দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়, যা উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলে।

শুক্রবারের ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তা জোরদার

এর আগে গত শুক্রবার দুপুরে জুমার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার ব্রিজ, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট (ঢাকা কলেজ) এলাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে বিস্ফোরণে ইবাদুর রহমান নামের এক অটোরিকশাচালক আহত হন।

ধারাবাহিক এসব ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় বিভিন্ন থানায় মামলা হলেও জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নাশকতামূলক এসব কর্মকাণ্ডের পর রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।