সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

নালিতাবাড়ীতে মৎস্য অফিসের অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

৩০-০৯-২০২৬৩০
4
নালিতাবাড়ীতে মৎস্য অফিসের অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস
"নালিতাবাড়ীতে জব্দকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করার মুহূর্ত।"

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সদর ও যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীসহ বিভিন্ন জলাশয়ে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। অভিযানে ২৩টি নিষিদ্ধ চায়না জাল ও ১টি ভীম জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মো. সারোয়ার হোসাইন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি টিম নিয়ে এসআই অনল কুমার দত্ত সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো পরবর্তীতে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ বিনষ্ট করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন সাংবাদিকদের জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে এবং অবৈধ জালের ব্যবহার রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
nationwide বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।