রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
রাজনীতি

সাইবার অপপ্রচারের শিকার বনানী যুবদল নেতা আবু সাঈদ ও কবির থানায় জিডি

৮-০৮-২০২৬২০
4
সাইবার অপপ্রচারের শিকার বনানী যুবদল নেতা আবু সাঈদ ও কবির  থানায় জিডি
"বনানী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কবির হোসেন, যাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত অপপ্রচারের অভিযোগ উঠেছে।"

বনানী প্রতিনিধি:

"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে"—এই অঙ্গীকার নিয়ে রাজপথ ও সামাজিক নানা কর্মকাণ্ডে সরব ভূমিকায় রয়েছেন বনানী থানা যুবদলের নেতৃবৃন্দ। তবে ভালো কাজে বিঘ্ন ঘটাতে ও সমাজসেবামূলক উদ্যোগে রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করতে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। বনানী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ এবং ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কবির হোসেনকে হেয়প্রতিপন্ন করতে একটি অপশক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক (ভুয়া) আইডি ব্যবহার করে নিয়মিত অপপ্রচারে মেতে উঠেছে।

​তবে সব অপপ্রচার ও ষড়যন্ত্র পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভুক্তভোগী নেতারা। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত ফেক আইডির সাইবার আক্রমণ চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শক্তি ও অগ্রযাত্রাকে থামানো যাবে না। একই সাথে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষও এই অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

​জিডি হলেও মিলছে না প্রতিকার

অনুসন্ধানে জানা গেছে, ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কবির হোসেন ও বনানী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈডের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র সোশ্যাল মিডিয়ায় নানা বানোয়াট পোস্ট ও সাইবার আক্রমণ চালাচ্ছে। এর আগে আবু সাঈদ নিজের বিরুদ্ধে হওয়া সামাজিক মাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও সেটির কোনো সুনির্দিষ্ট সুরাহা পাননি।

​সর্বশেষ এই অপপ্রচারের ঘটনায় বনানী থানায় আরেকটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫১৫, তারিখ: ২৮/০৭/২০২৬) করা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সাইবার অপরাধী চক্রের কাউকে শনাক্ত বা গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যুবদলের সাধারণ কর্মীরা।

​পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ও শাস্তির দাবি

ওয়ার্ড আহ্বায়ক কবির হোসেন এই চরিত্রহননকারী সাইবার হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানান। এলাকার সচেতন মহলের মতে, সাইবার অপরাধের সুনির্দিষ্ট তথ্য ও জিডি করার পরও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাবে এই অপশক্তি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

​এলাকাবাসীর জোর দাবি—অনতিবিলম্বে ফেক আইডি ও নামসর্বস্ব পেজ ব্যবহার করে অপপ্রচার চালানো এই চক্রটিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমকে নোংরা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
রাজনীতি বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।