মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

র‍্যাব সদস্যদের ওপর হামলা ও নির্যাতন: মূলহোতা শফিক ডাকাত কামরাঙ্গীচর থেকে গ্রেপ্তার

৬-০৯-২০২৬
4
র‍্যাব সদস্যদের ওপর হামলা ও নির্যাতন: মূলহোতা শফিক ডাকাত কামরাঙ্গীচর থেকে গ্রেপ্তার
"র‍্যাব সদস্যদের ওপর হামলার মূলহোতা কুখ্যাত শফিক ডাকাত।"

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তথ্য সংগ্রহকালে র‍্যাবের চার গোয়েন্দা সদস্যের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে তাঁদের তিন ঘণ্টা অবরুদ্ধ রেখে নির্যাতন করার মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী মো. শফিক মিয়া ওরফে ‘শফিক ডাকাত’-কে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রোববার (১২ জুলাই) গভীর রাতে রাজধানী ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

শফিক ডাকাত বাঞ্ছারামপুর উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১৫টি গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বাঞ্ছারামপুরে র‍্যাব সদস্যদের ওপর বর্বরোচিত হামলা

ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী সংবাদ সম্মেলনে জানান, গত ১১ মে র‍্যাবের চারজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাঞ্ছারামপুরে যাওয়ার পথে নবীনগরের খাগাতুয়া গ্রামে পৌঁছালে শফিক ডাকাত ও তার সশস্ত্র বাহিনী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ওই চার র‍্যাব সদস্যকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ রেখে অমানবিক নির্যাতন করে।

পরবর্তীতে অন্যান্য র‍্যাব সদস্য ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাঁদের উদ্ধার করে প্রথমে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় কনস্টেবল মালেকের মাথায় গুরুতর আঘাত লাগে, হাবিলদার রাশেদের ডান হাত এবং কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে ফেলা হয়। এই বর্বরোচিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মূলহোতা শফিক আত্মগোপনে চলে যায়।

বিকাশ নম্বরের সূত্র ধরে গ্রেপ্তারে সাফল্য

দীর্ঘদিন পলাতক থাকার পর একটি বিকাশ নম্বরের সুনির্দিষ্ট সূত্র ধরে প্রযুক্তির সহায়তা নেয় র‍্যাব। পরবর্তীতে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় অভিযান চালিয়ে শফিক ডাকাতকে পাকড়াও করে। গত সোমবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।