রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন

পৃথক সাংবাদিক সুরক্ষা আইনের দাবি বান্দরবানে বিএমএসএফের সভায় আহমেদ আবু জাফর

১-০৮-২০২৬১০
4
পৃথক সাংবাদিক সুরক্ষা আইনের দাবি  বান্দরবানে বিএমএসএফের সভায় আহমেদ আবু জাফর
"বান্দরবানের লামায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সভা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর।"

বান্দরবান প্রতিনিধি:

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিতে অবিলম্বে পৃথক ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেছেন, "সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলেও স্বাধীনতার ৫৫ বছরেও এ বিষয়ে কার্যকর আইন হয়নি। এটি এখন আর কোনো সাধারণ দাবি নয়, সাংবাদিকদের ন্যায্য অধিকারে পরিণত হয়েছে।"

গত বুধবার (২৯ জুলাই) বিকেলে বান্দরবানের লামা উপজেলার কুমারীস্থ সার্ফ বাংলোতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সাধারণ সভা, ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরিতে বাঁধার অভিযোগ

বক্তব্যে পেশাদার সাংবাদিকদের ডাটাবেজ বা তালিকা প্রণয়ন উদ্যোগের প্রসঙ্গ টেনে বিএমএসএফ প্রধান বলেন, পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরি নিয়ে একটি কায়েমী স্বার্থান্বেষী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক সৃষ্টি করছে। পেশাগত অধিকার খর্ব হওয়ার ভিত্তিহীন অজুহাত তুলে তারা এই যুগান্তকারী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত।

চকরিয়া শাখার ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

অনুষ্ঠানে চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা ইবনে আমিন ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল মনসুর মো. মহসিন (দৈনিক যুগান্তর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউসুফ বিন হোছাইন (দৈনিক বাংলা)।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে এডভোকেট ওমর ফারুক, অধ্যাপক শওকত আলী, অলি উল্লাহ রনি ও নারায়ণ দাশ; যুগ্ম সম্পাদক মনিরুল আমিন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক রাজু দাশ এবং দপ্তর সম্পাদক হিসেবে জুলফিকার আলী ভূট্টো দায়িত্ব পেয়েছেন।

শিক্ষা উপকরণ বিতরণ ও গুণীজনদের উপস্থিতি

সংগঠনের চকরিয়া শাখার সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি এম. জাহেদ চৌধুরী, শফিকুল ইসলাম ভুঁইয়া ও চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন। অনুষ্ঠান শেষে চকরিয়ায় কর্মরত ৪০ জন সাংবাদিকের সন্তানদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।