রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবির সংঘাত আহত ৩৮

৪-০৮-২০২৬৩০
4
বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবির সংঘাত  আহত ৩৮
"রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের দৃশ্য।"

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের জের ধরে এবার রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা–ই–আলিয়ার (আলিয়া মাদ্রাসা) সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টা থেকে বকশীবাজার মোড় ও আলিয়া মাদ্রাসার সামনের সড়কে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারি চলে। এতে উভয় পক্ষের অন্তত ৩৮ জন আহত হয়েছেন।

হলে তালা ও রুম দখল নিয়ে বিরোধের সূত্রপাত

আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হওয়ার পর থেকেই আলিয়া মাদ্রাসা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বেলা ৩টার দিকে প্রথম দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

শিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি আবদুল আলিম অভিযোগ করেন, দুপুরের দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা হলের ভেতরে ঢুকে শিবিরের ওপর হামলা চালায় এবং হলের কয়েকটি কক্ষে তালা দেয়। পরবর্তীতে তাঁদের ধাওয়া দিয়ে বের করে দেওয়া হলে ছাত্রদল পুনরায় দলবল নিয়ে এলে সংঘাত বাঁধে, এতে তাঁদের প্রায় ২০ জন আহত হন।

অন্যদিকে আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাদ চৌধুরী পাল্টা দাবি করেন, ৫ আগস্টের পর থেকে শিবিরের নেতা-কর্মীরা বহিরাগতদের নিয়ে হল দখল করে রেখেছেন। আজ শিবিরের নেতা-কর্মীরা ছাত্রদলের কক্ষে তালা দিলে তারা অন্য কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়। সেখান থেকেই মারামারিতে ছাত্রদল ও যুবদলের অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এলাকায় আতঙ্ক ও যুবদলের সংযুক্তি

বিকালে সংঘর্ষের একপর্যায়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো বকশীবাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল সোয়া পাঁচটার দিকে দ্বিতীয় দফায় পুনরায় সংঘর্ষ শুরু হলে ছাত্রদলের সঙ্গে স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরাও যুক্ত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।