রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ দিনাজপুর

২৮-০৯-২০২৬৮০
4
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ  দিনাজপুর
"বিজিবির অভিযানের প্রতীকী চিত্র এবং জব্দকৃত মাদকদ্রব্য।"

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন দাইনুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত যৌন উত্তেজক সিরাপগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ৪৪ হাজার ৫০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অত্যন্ত কঠোরভাবে অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।