বাঞ্ছারামপুর বিএনপির রাজনীতিতে নতুন হাওয়া: বিদেশ সফর শেষে ফিরলেন এ কে এম মুসা, স্বাগত জানালেন সভাপতি পলাশ।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের হালচাল।

মোঃ নাছির উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব একে এম মুসা যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরেছেন। দীর্ঘ সফর শেষে দেশে ফিরে তিনি দলীয় নেতাকর্মীদের ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনায় সিক্ত হন।
দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। দলীয় নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতারা একে এম মুসার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক পথচলার কামনা করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, জনাব একে এম মুসা দীর্ঘদিন ধরে বাঞ্ছারামপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম নতুন মাত্রা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতাকর্মীদের মধ্যে এদিন ছিল উৎসবমুখর পরিবেশ। বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে যাত্রাকালে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর বিদেশ সফরের সফল সমাপ্তিতে আনন্দ প্রকাশ করেন।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।