রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ওসি

১৪-০৮-২০২৬৫০
4
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার  আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ওসি
"খিলক্ষেত থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত বিভিন্ন মামলার আসামিরা।"

খিলক্ষেত থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালনা করা বিশেষ অভিযানে ১৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৩ আগস্ট ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৩ জন, সিআর পরোয়ানাভুক্ত ৪ জন, সাজা পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং ডিএমপি অধ্যাদেশের অধীনে ৫ জনসহ মোট ১৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​সাফল্যের ধারাবাহাকতা ও জনবান্ধব পুলিশিং

খিলক্ষেত থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন খিলক্ষেত থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি)। তার কার্যকরি নেতৃত্ব, চুরি-ছিনতাই ও মাদকবিরোধী বিশেষ টিম গঠন এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের কারণে এলাকায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান। সম্প্রতি গত ৬ আগস্ট ২০২৬ তারিখে খিলক্ষেতের চার বছর বয়সী শিশু রহিমকে নিখোঁজের পর দ্রুত উদ্ধার করার ক্ষেত্রে তার তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ সুধীমহলে প্রশংসিত হয়। পুলিশের এহেন তৎপরতায় এলাকার জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং স্থান বাসিন্দারা থানার সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

​কর্মজীবনের উল্লেখযোগ্য সাফল্য ও অন্যান্য স্থানে দায়িত্ব পালন

অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর তদন্তে দক্ষ এ কর্মকর্তা ইতিপূর্বেও একাধিক গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে তার কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন:

​আশুলিয়া থানা: আশুলিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সফল দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তিনি ঢাকা জেলার সেরা অফিসার হিসেবে পুরস্কৃত হন।

​ডিবি সাইবার স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার স্পেশাল ক্রাইম বিভাগে (ডিবি উত্তর) দায়িত্ব পালনকালে জটিল সাইবার অপরাধ উন্মোচন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্তে বিশেষ সাফল্য অর্জন করেন।

​খিলক্ষেত থানায় যোগদানের পর থেকে তিনি কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে জনগণের সেবা নিশ্চিত করার যে অঙ্গীকার করেছিলেন, বর্তমান কার্যক্রমে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। থানার সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।