রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

বনানীতে জুয়েলার্সে ৫৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১ প্রতারক পাঠানো হলো জেলে

৮-০৮-২০২৬৮০
4
বনানীতে জুয়েলার্সে ৫৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১  প্রতারক পাঠানো হলো জেলে
"রাজধানীর বনানী সুপার মার্কেটের মনিমালা জুয়েলার্স থেকে উদ্ধারকৃত ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট এবং গ্রেপ্তারকৃত আসামি।"

রাজধানীর বনানী সুপার মার্কেটে ভাগ্নীর বিয়ের স্বর্ণ কেনার অজুহাতে ৫৭ লাখ পাঁচ হাজার টাকার জাল নোট দিয়ে প্রতারণার চেষ্টার সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়া পেশাদার অপরাধীকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে। বনানী থানা পুলিশের সময়োপযোগী পদক্ষেপে এ চক্রের বড় ধরনের অপতৎপরতা নস্যাৎ হয়।

​গত ৬ আগস্ট ২০২৬ তারিখ বেলা আনুমানিক ৪:০০ ঘটিকার সময় বনানী সুপার মার্কেটের ২য় তলার 'মনিমালা জুয়েলার্স'-এ এই ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণ

দুজন ব্যক্তি ক্রেতা সেজে একটি কালো রঙের ট্রলি ব্যাগে বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে মনিমালা জুয়েলার্সে প্রবেশ করে। তারা জানায়, ভাগ্নীর বিয়ের জন্য প্রায় ২০-২১ ভরি স্বর্ণালংকার ক্রয় করবে। গহনা পছন্দ করার পর তারা দোকানীদের বিল প্রস্তুত ও প্যাকিং করতে বলে। বিল মেটানোর জন্য ট্রলি ব্যাগ থেকে ১,০০০ টাকা মূল্যমানের ৫,৭০৫টি নোট বের করে টেবিলের ওপর রাখলে দোকান কর্মচারীদের সন্দেহ হয়। পরীক্ষা করে টাকাগুলো জাল শনাক্ত হওয়ার সাথে সাথেই আসামিরা পালানোর চেষ্টা করে।

​উপস্থিত জনতার সহায়তায় ১ নম্বর আসামি মো: রুবেল আহম্মেদ ফকির (৪৬)-কে হাতেনাতে আটক করা সম্ভব হলেও অপর আসামি কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধৃত আসামিকে হেফাজতে নেয় এবং মোট ৫৭,০৫,০০০/- (সাতান্ন লাখ পাঁচ হাজার) টাকার জাল নোট জব্দ করে।

​আইনি ব্যবস্থা ও বর্তমান অবস্থা

বনানী থানা পুলিশ জানায়, আটককৃত মো: রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পূর্বেও ৮টি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত অপরাধী।

​বনানী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত জাল নোট জব্দসহ আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে ঘটনার সাথে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ও অভিযান অব্যাহত রয়েছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।