চুয়াডাঙ্গায় ১২০০ বোতল অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ উদ্ধার আটক ১

চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক ওষুধসহ এক কারবারিকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে ১২শ বোতল অ্যালকোহলযুক্ত পটেন্সি মেডিসিন জব্দ করে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল।
কুশোডাঙ্গায় গভীর রাতে অভিযান
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে অভিযান চালায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নওশাদ মাহফুজের নেতৃত্বাধীন আভিযানিক দল। পলাতক আসামি মো. সুলতানের বাড়ির সামনের পাকা সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের ঘিরে ফেলে পুলিশ।
এ সময় আলমডাঙ্গা উপজেলার কুঠিপাইকপাড়া গ্রামের মো. ফেলু মন্ডলকে (৪০) আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ১২শ বোতল অ্যালকোহলযুক্ত ‘HOMOEOPATHIC POTENCY MEDICINE’ জব্দ করা হয়। তবে অভিযানের সুযোগ নিয়ে তাঁর অন্য সহযোগীরা চম্পট দেয়।
মাদক আইনে মামলা ও বিচারিক হেফাজত
জব্দকৃত আলামত জব্দতালিকাভুক্ত করে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৫, তারিখ: ৫ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে।
আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে জানিয়ে পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।