নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য জনাব তারেক রহমানের বিশেষ প্রতিনিধি এবং সহকারী একান্ত সচিব-২ (APS-II) আবদুর রহমান সানী বলেছেন, এলাকায় কোনো ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "অপরাধের সাথে জড়িত ব্যক্তি যেই হোক বা যে পরিচয়েই থাকুক না কেন, অভিযুক্ত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
সম্প্রতি রাজধানীর ভাসানটেক ও বনানী এলাকার বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা প্রদান এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন,
প্রধানমন্ত্রীর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আবদুর রহমান সানী নির্বাচনী এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত যোগাযোগ রাখছেন। এরই ধারাবাহিকতায় তিনি মন্দিরগুলোতে আর্থিক অনুদান পৌঁছে দেন। তিনি বলে…