বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উওর এর প্রভাবশালী ছাত্রনেতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের সম্মুখ সারির যোদ্ধা রকি পাটোয়ারী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ছাত্রসমাজসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নববর্ষের বার্তায় তিনি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং গণতন্ত্রের নতুন যাত্রায় বিএনপি সরকারের পাশে থাকার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
এক বিশেষ সাক্ষাৎকারে রকি পাটোয়ারী বলেন, "পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, যা বাঙালির জাতিসত্তার পরিচয় বহন করে। বিগত দিনের সব দুঃখ-গ্লানি পেছনে ফেলে নতুন বছরে আমরা এক মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল সেই স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর।"
গণতন্ত্রের অগ্রযাত্রা: তিনি উল্লেখ করেন যে, দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত। নববর্ষের এই শুভক্ষণে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তাকে সফল করতে বিএনপি সরকারের হাতকে শক্তিশালী করা প্রয়োজন।ছাত্রসমাজের দায়িত্ব:নিয়ে তিনি বলেন,"শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় ছাত্রদল অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। নতুন বছরে আমাদের অঙ্গীকার হবে মেধাভিত্তিক রাজনীতি ও দেশপ্রেম। জাতীয় ঐক্য: তিনি দেশবাসীকে শান্তি ও সংহতির পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে সাধারণ মানুষকে বিএনপির উন্নয়ন ও সুশাসনের রাজনীতির সাথে শামিল হতে হবে।সাক্ষাৎকার শেষে তিনি বলেন, "নতুন বছরের নতুন সূর্য যেন প্রতিটি মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিয়ে আসে। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলি।