নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সকল গণমাধ্যমকর্মীদের ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে খিলক্ষেত প্রেসক্লাব এবং অপরাধ বিচিত্রা পরিবার।
এক বিশেষ শুভেচ্ছা বার্তায় অপরাধ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক এবং খিলক্ষেত প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম মোরশেদ বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই দিনটি আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। খিলক্ষেত প্রেসক্লাব এবং অপরাধ বিচিত্রা পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাই, বন্ধু ও দেশবাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!"
শুভেচ্ছা বার্তার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত অধিকার রক্ষায় সাংবাদিকদের মধ্যে সুদৃঢ় ঐক্যের আহ্বান জানিয়েছেন এস এম মোরশেদ। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় একে অপরের পরিপূরক হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক ভ্রাতৃত্বই পারে একটি সুস্থ, সুন্দর ও শোষনমুক্ত গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে।
তিনি আরও বলেন, "অপরাধ বিচিত্রা সবসময় দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কথা বলে আসছে। এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সম্মিলিত শক্তি অত্যন্ত জরুরি।"
পরিশেষে, সমাজের দর্পণ হিসেবে সকল সাংবাদিক যেন সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে তাদের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন এবং এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে—এই কামনাই করা হয়।