পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খিলক্ষেত থানা ও ঢাকা মহানগর উত্তরের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন খিলক্ষেত থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (খোকন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারি—এটাই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার।"বিবৃতিতে তিনি আরও বলেন, "দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ। এই ঈদের খুশির দিনে আমি খিলক্ষেত থানা যুবদলের সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক।"পরিশেষে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন এবং সকলকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।